রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরে মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আর এই অ্যাপটিতে প্রায়ই অপরিচিত নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসে। অসময়ে অবাঞ্ছিত মেসেজে এলে কার ভালো লাগে? তখন সেই অ্যাকাউন্টে গিয়ে চ্যাট ডিলিট করা, নম্বর ব্লক করা— নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। 

এবার তেমন ফিচারই নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর বিটা ভার্সনে এমন ফিচার আসছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রাহকদের সুরক্ষায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেম চালু রয়েছে। এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে।

নতুন ফিচারটি কী

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েডের ২.২৪ .১৭ .২৪ ভার্সনে নতুন ফিচারটি যোগ করা হচ্ছে বলে খবর। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করলে নতুন ফিচারটি পাওয়া যেতে পারে। তবে অ্যান্ড্রয়েডের এই ভার্সনে সবার ফোনে ফিচারটি আপডেট হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করে জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে খুব তাড়াতাড়ি সবার এই ফিচারের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

নতুন ফিচারটি চালু যা করতে হবে

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন। এরপরে হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে ‘থ্রি ডট’ মেনুতে যান। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে গিয়ে ক্লিক করুন। এবার ‘প্রাইভেসি’ অপশনে যান। এরপর যেতে হবে ‘অ্যাডভান্সড’ অপশনে।

আপনার ফোনের বিটা ভার্সনে যদি ফিচারটি যোগ হয়ে থাকে, তাহলে ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ’ অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই অজানা নম্বর থেকে মেসেজ আসা বন্ধ হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit