মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

৩১ বছর বয়সে ফুটবলকে গুডবাই বিশ্বজয়ী ফুটবলারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে অসাধারণ পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন এই ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ১০ বছর খেলেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। মূলত হাঁটুর ইনজুরির কারণেই ৩১ বছর বয়সে অবসর নিলেন। এর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার ক্লাব ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন। আর খেলতে দেখা যাবে না ভারানেকে।

ফ্রান্সের লেন্সের হয়ে সিনিয়র ফুটবল খেলা শুরু করেছিলেন তিনি। ২০১১ সালে ১৮ বছরের তরুণ ভারানেকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। পরের ১০ বছর সেখানেই খেলেন তিনি। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ভারানে। সেখানে খেলেন তিন বছর। এই মৌসুমে ইতালির কোমো ক্লাবে যোগ দেন ভারানে। সেই দলেই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

সমাজমাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করেন ভারানে। তিনি লেখেন, ‘সব ভালো জিনিসের একটা শেষ আছে। আমার ক্যারিয়ারে অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়েছি। সে সব বাধা অতিক্রম করেছি। সে সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। আমার কাছে খুবই গর্বের এ অবসর। ফুটবল থেকে অবসর নিচ্ছি। তবে আমার নতুন দায়িত্ব রয়েছে। আমি কোমোর সঙ্গেই থাকব। শুধু বুট এবং শিন প্যাড লাগবে না। নতুন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি। কিছুদিনের মধ্যেই জানাব সেই দায়িত্বের কথা।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit