সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

নরসিংদীতে হত্যা মামলায় শ্রীঘরে শিল্পমন্ত্রী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে, দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষেরর আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে নরসিংদীর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit