শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

তিন পেসার এবং শান্তর উন্নতি, অবনতি মুশফিক ও লিটনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : বরাবরের মতোই আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে চেন্নাই টেস্টের পারফরম্যান্সের প্রভাব পড়েছে। টাইগার ব্যাটারদের অধিকাংশের পতন হলেও তিন পেসারই উন্নতি করেছেন। অন্যদিকে স্বাভাবিকভাবেই র‍্যাঙ্কিংয়ে ভালো করেছেন জয়ী ভারতীয় দলের খেলোয়াড়রা।

পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরিয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। পাঁচ ধাপ পিছিয়ে লিটন ২০ নম্বরে নেমে গেছেন। অন্যদিকে মুশফিক পিছিয়েছেন ৬ ধাপ। বর্তমানে তিনি ২৩ নম্বরে অবস্থান করছেন। সেরা ২০-এ তাই কোনো বাংলাদেশি ব্যাটারই নেই এই মুহূর্তে।

টাইগারদের সাবেক অধিনায়ক মুমিনুল হকের বড় অধঃপতন হয়েছে র‍্যাঙ্কিংয়ে। ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমে গেছেন তিনি। জাকির হাসান এবং মেহেদী হাসান মিরাজ ১ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৭০ এবং ৭১ নম্বরে আছেন। মাহমুদুল হাসান জয় দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮০ নম্বরে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলা টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত ১৪ ধাপ এগিয়েছেন। নতুন হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তিনি ৪৮ নম্বরে আছেন। এক ধাপ এগিয়ে সাকিব আল হাসান উঠেছেন ৪৩ নম্বরে।

এদিকে ভারতের যশস্বী জয়সওয়াল ১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম অবস্থানে উঠেছেন। তার ঠিক পরেই আছেন রিশভ পন্ত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শুভমান গিল পাঁচ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন।  পাঁচ ধাপ করে পিছিয়ে রোহিত শর্মা ১০ নম্বরে এবং বিরাট কোহলি ১২ নম্বরে নেমে গেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম (১৯) এবং মিরাজ (২২) এক ধাপ করে পিছিয়েছেন। সাকিব (৩৩) পিছিয়েছেন ৬ ধাপ। তবে চেন্নাই টেস্টে বল হাতে ভালো করে তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা উন্নতি করেছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া হাসান পাঁচ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন। আট ধাপ এগিয়ে তাসকিন ৬৩ এবং এক ধাপ এগিয়ে নাহিদ রানা ৭৮ নম্বরে উঠেছেন।
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করে শীর্ষ স্থান আরও সুসংহত করেছেন। জাসপ্রীত বুমরাহও আছেন দুই নম্বরে। অজি পেসার জস হ্যাজেলউড নেমে গেছেন তিনে। রবীন্দ্র জাদেজা এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে পড়েছেন শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়াসুরিয়া (৮)।

অলরাউন্ডারের তালিকায় সেরা দশে কোনো পরিবর্তন নেই। আগের মতই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। তবে চেন্নাই টেস্টে ভালো করে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট (৪৭৫) অর্জন করেছেন তিনি। একই টেস্টের সেঞ্চুরিয়ান রবিচন্দ্রন অশ্বিন আছেন দুইয়ে। তিনে বাংলাদেশের সাকিব আল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit