বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

কঠিন বিপদে নবীজির শেখানো তিন গুরুত্বপূর্ণ দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

আল্লাহ বলেন, 
وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ وَ اِنَّهَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ অর্থ: আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন। (সুরা বাকারা ৪৫)
 
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো। সাহাবি হোজাইফা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন (সুনান আবু দাউদ ১৩১৯)। আমরা আল্লাহর নির্দেশ ও নবীজির অনুসরণ করে যে কোনো বিপদে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি।
 
এছাড়াও, নবীজির শেখানো তিনটি দোয়া আমাদের সাহায্য করতে পারে
 
সহজ করার দোয়া:

اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ উচ্চারণ: আল্লাহুম্মা লা সহলাহ ইল্লা মা জা’আলতাহ সহলান, ওয়ান্তা তাজ’আলুল হজনাস সহলান ইদা শিতা।

 
অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান)
 
আল্লাহই যথেষ্ট:
حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
 
অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (মুনজিরি, তারগিব ওয়াত-তারহিব)
 
হে চিরস্থায়ী:
 
 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিথু, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়া লা তকিলনি ইলা নাফসি তরফাতা আইনের আবাদা।
 
অর্থ: হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।” (নাসাঈ ফিস-সুনান আল কুবরা)
 
এই তিনটি দোয়া বিপদ-আপদের সময় আমাদের সাহায্য করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit