রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

বিবাহবার্ষিকীতে কোথায় গেছেন অনন্ত-বর্ষা?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : ২০০৮ সালে কাজের সূত্রে পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কে জড়ান অনন্ত ও বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। সেই থেকে এক যুগেরও বেশি সময় ধরে তাদের পথচলা। সুখের সংসারে ঘর আলো করে এসেছে দুই সন্তান আরিজ ও আবরার।

বিবাহিত জীবনে চলার পথে নানা সমস্যার সম্মুখীন হলেও তা পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন। একে অপরের হাত ধরে, দুজনের প্রতি দুজনের বিশ্বাস আর সম্মানের সম্পর্কে বাধা অনন্ত, বর্ষা শোবিজ পাড়ায় হয়ে উঠেছেন ‘আইডল জুটি’। সুন্দর সম্পর্ক তৈরিতে স্বামী, স্ত্রীর দুজনেরই এগিয়ে আসা উচিত বলে মনে করেন এ তারকা দম্পতি। পাশাপাশি সংসারের চেয়ে বাইরের দুনিয়াকে বেশি প্রাধান্য না দেয়ারও মত তাদের।

সিনেমা হোক বা ব্যবসা নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার পরও দুই ছেলেকে সময় দিতে ভোলেন না তারা। নিজেদের জন্যও রাখেন বিশেষ সময়। তাই প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে বিবাহবার্ষিকী উদযাপন করছেন অনন্ত ও বর্ষা। প্রিয় মুহুর্ত উদযাপন করতে এই মুহূর্তে থাইল্যান্ডে অবস্থান করছেন জনপ্রিয় এ তারকা জুটি।

প্রসঙ্গত, অনন্ত জলিল ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে জুটি হয়ে রুপালি পর্দায় আসেন বর্ষা। একসাথে দর্শকদের উপহার দেন অসংখ্য সিনেমা। যার মধ্যে উল্লেখযোগ্য ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘কিলহিম’, ‘দিন: দ্য ডে’-র মতো ডজনখানেক সিনেমা। বর্তমানে জনপ্রিয় এ জুটির মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি।

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit