সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

ডেস্ক নিউজ : পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ (গাড়ি), পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে, তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বার্তায়। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করা হয়। এই ঘটনার পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকা নিয়ে আতঙ্ক ছড়ায়।

সর্বশেষ শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ ও বস্তায় বোমা থাকতে পারে সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়। যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

এসব ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, এসব ঘটনা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ মাঝেমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়। এই বার্তা সেই কাজেরই অংশ। পুলিশকে সক্রিয় রাখতে ও সতর্ক করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit