সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য এই হামলার পর ইরান পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন আশঙ্কায় দেশটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

রবিবার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত হামলা চালাবেন যে এক সময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত বলেছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন।

পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে।সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে আছে’।

এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প। কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা ‘সময় নষ্ট’ করা ছাড়া আর কিছু না।

এদিকে ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যেপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এজন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সূত্র: টিআরটি

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit