আন্তর্জাতিক ডেস্ক : ইরান সে দেশে এলিট সদস্যদের জন্য যোগাযোগের যে কোনো ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে। সম্প্রতি, লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৯ জন নিহত ও প্রায় ৩ হাজার লোক আহত হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, আইআরজিসি’র দুজন কর্মকর্তা জানিয়েছেন, নির্দেশ জারির পর কোনো সদস্য যোগাযোগের ডিভাইস ব্যবহার করছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। তারা জানান, দেশে বা বিদেশে তৈরি যোগাযোগের ডিভাইস আইআরজিসি’র সদস্যরা ব্যবহার করতে পারবেন না বিশেষত মধ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। উল্লেখ্য, ইরান তাদের যোগাযোগের ডিভাইস মূলত রাশিয়া ও চীন থেকে আমদানি করে থাকে।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০