সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের সঙ্গে সংযোজনের ফলে ‘আমি প্রবাসী’র ব্যবহারকারীরা এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি চুক্তিতে সই করেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের মাধ্যমে, প্রবাসী কর্মীরা এখন অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সুখী অ্যাপে সকল ডাক্তার এবং বিশেষজ্ঞ বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ প্রবাসে থেকেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসনে ক্ষমতায়ন। ইতোমধ্যে প্রায় ৬০ লাখ অভিবাসনপ্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২ হাজার ২০০টির অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি। অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্সের সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান মিজবা, লিগ্যাল টিম লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক এবং  ফাইনান্স টিম লিড তৌফিক আহমেদ।  

এছাড়াও উপস্থিত ছিলেন আমি প্রবাসী প্ল্যাটফর্মের হেড অব প্রোডাক্ট মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড মো. সাইফ-উল-আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট সিয়াম আহম্মদ।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit