সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন   নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, জলবিদ্যুতের ৫ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ২০৪ মেগাওয়াট বিদ্যুৎ অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ নওগাঁর পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কংস নদীর ভাঙন রোধে,বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন একটি বল, কোটি মানুষের বিশ্বাস বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ঢাকায় চীনা মেডিকেল টিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল টিম। রোববার (২২ সে‌প্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ১ হাজার ৪২৩ জনের নামের প্রাথমিক তালিকা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এই উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, এক মাস যাচাই-বাছাইয়ের পর পাওয়া আহতের সংখ্যা ২২ হাজার।
চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ জনের দুই চোখের আলো চিরতরে নিভে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit