সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন   নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, জলবিদ্যুতের ৫ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ২০৪ মেগাওয়াট বিদ্যুৎ অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ নওগাঁর পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কংস নদীর ভাঙন রোধে,বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন একটি বল, কোটি মানুষের বিশ্বাস বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখনও পর্যন্ত টেবিলের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬টিতে জিতে তাদের পয়েন্ট ১৮, বাকি দুই ম্যাচে তারা হেরেছে। ভেনেজুয়েলা আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৮ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে, দুই ম্যাচে হার এবং বাকি চার ম্যাচে তারা ড্র করেছে।  

অন্যদিকে বলিভিয়ার অবস্থান ৮ নম্বরে। ৮ ম্যাচ খেলে ৩ জয় ও ৫ হারে তাদের পয়েন্ট ৯। নয় নম্বরে আছে চিলি, তাদের পয়েন্ট মাত্র ৫। ৮ ম্যাচে তারা জিতেছে মাত্র ১টিতে। ৫ ম্যাচে হার ও দুই ম্যাচে ড্র করেছে চিলি। গ্রুপের তলানিতে আছে পেরু। এখনও পর্যন্ত জয়ের দেখা যায়নি এই দল। ৮ ম্যাচে ড্র করেছে ৩টি, বাকি ৫ ম্যাচেই হেরেছে। 
 
এখনও পর্যন্ত আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ১৪ বারের দেখায় ১০ বারই জিতেছে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে ভেনেজুয়েলা। সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালে। সেবার ৩-০ গোলে জিতেছিল স্ক্যালোনির শীষ্যরা। এ পর্যন্ত আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। তার মধ্যে ১১ ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। ৩ ম্যাচ ড্র ও বাকি দুটিতে জিতেছে বলিভিয়া। দুই দলের সবশেষ দেখা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit