শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম

সারাদেশে বইছে মৃদু তাপপ্রবাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরম। তাতে নাকাল জনজীবন। গত ১৬ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এই মৃদু তাপপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শুক্রবার রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। এখন উপকূলের দু-এক জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে তা খুবই হালকা। গরম কমতে হলে সারাদেশে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী সাপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

আগামীকাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit