শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বেতার কর্তৃপক্ষ। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এ সভা ডাকার নোটিশ প্রকাশ করা হয়েছিল। বেতারের পরিচালক শাহানাজ বেগমের সই করা নোটিসে সভা ডাকার তথ্য জানানো হয়।

ওই নোটিশে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন। সভার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।

বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্জ, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। 

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমতা বজায়ের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করে আসছে এই বিশেষায়িত ইউনিট।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit