শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

দ্রুত তিন উইকেট হারার চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৬ রান। ক্রিজে ১৫ রানে শান্ত এবং ৪ রানে অপরাজিত আছেন মুশফিক। 

এর আগে চেন্নাইয়ে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। প্রথম দিনে ভারতের দুই সেট ব্যাটসম্যান অশ্বিন ও জাদেজার জুটি ভাঙেন তাসকিন। জাদেজাকে লিটনের কাছে ক্যাচ দিয়ে অশ্বিন ও জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন টাইগার এই পেসার। 

এর পরের দুই উইকেটও তাসকিন নেন। আকাশ দীপ শান্তর কাছে ক্যাচ দিয়ে ১৭ রান করে ফেরেন। আর অশ্বিনও শান্তর কাছেই তালুবদ্ধ বন। ভারতের শেষ উইকেটটি পান হাসান মাহমুদ। তাতে ৫ উইকেট পূর্ণ হয় তার। 

এনিয়ে টানা দ্বিতীয় বার ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের শেষ ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি। ৯১.২ ওভার খেলে ভারত থামে ৩৭৬ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন অশ্বিন। ১৩৩ বলে ১১৩ রান করেন এই অলরাউন্ডার।   

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পরে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার সাদমানকে বোল্ড করেন বুমরাহ। রাউন্ড দ্য ওভার থেকে এঙ্গেলে বল করে সাদমানকে দ্বিধায় ফেলে দেন বুমরাহ। বলটি খেলবেন না ছাড়বেন এমন সিদ্ধান্তের মধ্যে বল ছেড়ে দেন তিনি। যা স্ট্যাম্পে লাগে।

এরপর জাকের ও শান্ত দলকে এগিয়ে নিতে থাকলেও আকাশ দীপের এক ওভারেই সব ওলটপালট হয়ে যায়। শেষ পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে মহাবিপদে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit