শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

দুর্গাপুরে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে এডভোকেসী সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক এ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷

এ্যাডভোকেসী সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শিলা রাণী দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ প্রমুখ। উক্ত সভায় ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের প্রতিনিধিগণ আমন্ত্রিত অতিথিদের কাছে এক সু-চিন্তিত মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। তাদেরকে সকল ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথিগণ কারিতাসকে ধন্যবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit