শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

ঢাকায় শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ঢাকার শিক্ষা ভবন ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও পালং তুলাসার গুরুদাস উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সেসিপ প্রকল্প বাতিল করে এবং দোষীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, নিয়োগবিধি মোতাবেক মাধ্যমিক সিনিয়র শিক্ষকদের তালিকা চেয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাউসি।

শিক্ষকরা সেখানে তাদের তথ্য দিয়েছেন। কিন্তু একটি পক্ষের তা সহ্য হয়নি। তারা চায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না হতে পারেন। এজন্য তারা বিভিন্ন পায়তারা ও ষড়যন্ত্র শুরু করেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় আমাদের শিক্ষক ভাইদের গায়ে হাত তুলেছে, তাদের নির্যাতন করেছে। আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সাথে সেসিপ প্রকল্প বাতিল করতে হবে।

শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলী আকবর মিয়া, সিনিয়র শিক্ষক রেজাউল করীম ও পালং তুলাসার গুরুদাস উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন মিয়াসহ অন্যান্যরা।

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit