মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ভয়াবহ বন্যার পর নাইজেরিয়ার কারাগার থেকে পালাল প্রায় ৩০০ বন্দি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ৩০০ বন্দি। মূলত ভয়াবহ বন্যার কারণে কারাগারের দেয়াল ধসে পড়ার পর গত সপ্তাহের শুরুতে তারা পালিয়ে যান। সোমবার (১৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। 

নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে।

রয়টার্স বলছে, মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী যা গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়। ভারী বৃষ্টির পরে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করার পর বন্যা শুরু হয়। 

বন্যায় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে গেছে এবং বন্যাকবলিত এলাকাগুলোতে কুমির ও সাপ ভেসে এসেছে। আফ্রিকার এই দেশটির জরুরি সংস্থার মতে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit