শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

এমএলএসে আরেকটি রেকর্ড মেসির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির হয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসে নিজের ১৯তম ম্যাচ খেলেছিলেন মেসি। ৩-১ ব্যবধানে জেতার ম্যাচটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। তাতে এমএলএস ইতিহাসে তিনি দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।

 এর আগের রেকর্ডটি ছিল সেবাস্তিয়ান জিওভিনকোর। সমান সংখ্যক গোল ও অ্যাসিস্টে পৌঁছাতে সেবাস্তিয়ানের ২৯ ম্যাচ লেগেছিল। অর্থাৎ ১০ ম্যাচ কম খেলেই মেসি তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
 
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে কোপা আমেরিকা ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর দীর্ঘ সময় কাটে তার মাঠের বাইরে। আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। শেষমেশ মাঠে নামতে ফেরে তৃপ্ত আর্জেন্টাইন মহাতারকা।
 
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’
 
এদিকে দারুণ জয়ে ইস্টার্ন কনফারেন্স লিগে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১০। এমএলএসে মেসিদের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit