বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

চলছে কেমোথেরাপি, কনে বেশে অনবদ্য হিনা খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করলেন হিনা। যেখানে হিনার পরনে ছিল লাল লেহেঙ্গা বধূবেশে পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র‌্যাম্পে হাঁটছেন আগের মতোই। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় আপাতত ভাইরাল। যা দেখে অভিনেত্রীকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।

এর আগে ইনস্টাগ্রামে হিনা খান বলেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি। কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি।

আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit