রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

একই কাজ করি, কিন্তু প্রেমিক এক লাখ গুণ বেশি আয় করে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের নারী ফুটবলার অ্যালিসা লেম্যান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নারী ফুটবলারদের একজন। য়্যুভেন্তাসে খেলা লেম্যানকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবলার হিসেবে গণ্য করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১৭ মিলিয়ন ফলোয়ার তাকে ফলো করেন।

লেম্যানের আরেকটি পরিচয়, তিনি ব্রাজিলের তারকা ফুটবলার ডগলাস লুইজের প্রেমিকা। ফুটবলার কাপলদের  মধ্যে তারাই সবচেয়ে জনপ্রিয়। এতো তারকাখ্যাতি ও পরিচিতির মধ্যেও ফুটবল জগতের একটি বিষয় হতাশ করেছে লেম্যানকে। পুরুষ ও নারী ফুটবলারদের বেতনের আকাশ-পাতাল পার্থক্য কিছুতেই মেনে নিতে পারছেন না এই সুইস ফুটবলার।

এই মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে য়্যুভেন্তাসে যোগ দিয়েছেন অ্যালিসা লেম্যান। ছবি: সংগৃহীত

 

বেতনের পার্থক্যটা বোঝাতে লেম্যান টেনে এনেছেন তার প্রেমিক ডগলাস লুইজের সঙ্গে তার বেতনের পার্থক্যকে। চলতি মৌসুমে য়্যুভেন্তাসে যোগ দেয়ার আগে  দুজনই খেলতেন প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায়। ২০১৯ সাল থেকে ২০২৪ এর জুন পর্যন্ত অ্যাস্টন ভিলায় খেলেছেন ডগলাস। অন্যদিকে লেম্যান খেলেছেন ২০২১ সাল থেকে। দুজনের বেতন বৈষম্য নিয়ে লেম্যান বলেন, ‘প্রায়ই অনুশীলন শেষে আমি ডগলাসকে (লুইজ) বলি, এটা (বেতন পার্থক্য) অন্যায্য।’

লা রিপাবলিকাকে তিনি আরও বলেন, ‘আমরা একই কাজ করি, কিন্তু সে (ডগলাস লুইজ) আমার চেয়ে এক লাখ গুণ বেশি আয় করে থাকে।’ 
লেম্যান মনে করেন দ্রুতই এই বৈষম্য দূর হবে। নারীদের খেলার ক্ষেত্র আরও প্রসারিত হবে এবং পুরুষ ও নারীর আয়ে সাম্য আসবে। তিনি বলেন, এটা এমন একটা বিষয়, যা আমাকে ভোগায় কারণ আমি একজন নারী।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit