বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীর একাধিক বিয়ে, স্বর্ণালঙ্কার-নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ স্বামীর মাকে মৃত দেখিয়ে ওয়ারিশানদের বঞ্চিত করে ব্যাপক প্রতারনা। আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাত, যা বললেন মিশরের কোচ সততা আমানতদারিতার বিষয়ে ইসলাম কঠোর পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী ফিফার বিরুদ্ধে তদন্তের দাবিফিফার বিরুদ্ধে তদন্তের দাবি গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ডেনমার্ক: ফ্রেডেরিকসেন গ্যাস উৎপাদন নিয়ে যে তথ্য দিলেন জ্বালানি মন্ত্রী দেশে মসজিদের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়ালো, শীর্ষে ঢাকা বিভাগ কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি টানলেন অঁরি

ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন সম্প্রতি মা হয়েছে। সম্ভবত মেয়েকে লালন-পালনের ক্ষেত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের পথ অনুসরণ করছেন তনি। মেয়ে বড় করার জন্য আয়া রাখবেন না বরং একজন ‘হ্যান্ড-অন’ মা হবেন অর্থাৎ নিজেই মেয়েকে বড় করে তুলবেন। বলিউড লাইফের সাম্প্রতিক প্রতিবেদন বলা হয়, জানা গেছে, মেয়েকে নিজ হাতেই সামলাচ্ছেন নতুন মা। রাখেননি কোনও সেবিকা।

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন তার মেয়ের জন্য আলিয়া ভাট বা আনুশকা শর্মার নো-ফটো নীতি অনুসরণ করতে চলেছেন। জানা গেছে, দীপবীর দম্পতি তাদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবে এবং সঠিক সময় হলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। 

বলিউডের ব্যস্ত এই দম্পতির জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়, তাই তা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন! একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের মেয়ের জন্মের কথা জানালেন। রোববার (৮ সেপ্টেম্বর) প্রথম সন্তানের জন্ম দেন দম্পতি। দীপবীরের কোল আলো করে আসে এক টুকরো ফুটফুটে রাজকন্যা। 

কাজের হিসাবে, দীপিকা পাড়ুকোনকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। জানা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাজ থেকে আনুষ্ঠানিক বিরতি নিয়েছেন দীপিকা। নিউজ ১৮-এর রিপোর্ট অনুসারে, তার মাতৃত্বকালীন ছুটি চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এর পর তিনি অমিতাভ বচ্চন, কমল হাসান এবং প্রভাসের সঙ্গে ‘কল্কি’-এর সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হবেন।

অন্যদিকে, রণবীর সিংকে শিগগিরই ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে। তার পাইপলাইনে বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-ও রয়েছে। সেখানে ফারহান আখতারের পরিচালনায় কিয়ারা আদভানি তার বিপরীতে অভিনয় করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit