মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

স্ত্রীর একাধিক বিয়ে, স্বর্ণালঙ্কার-নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ স্বামীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ে স্ত্রী নারগিস খাতুনের বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক নৌবাহিনীর সদস্য হুমায়ুন কবির। 

বুধবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুমায়ুন কবির।

অভিযুক্ত নারগিস খাতুন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একজন শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

লিখিত বক্তব্যে হুমায়ুন কবির দাবি করেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর নারগিস খাতুনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তবে বিয়ের সময় কাবিননামায় নারগিস খাতুন তার পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করেন। বিয়ের পর স্ত্রী নারগিস নানাভাবে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ হাতিয়ে নেন।

হুমায়ুন কবিরের ভাষ্য, পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে। সবকিছু আত্মসাতের পর হঠাৎ করেই তাকে একতরফা তালাকনামা পাঠানো হয়। 

এতে তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিয়ের তথ্য গোপন করে একাধিক বিয়ে করা, অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়ে পরে তালাক দেওয়ার মতো ঘটনাগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে অনেক পুরুষের জীবন ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন। 

একই সঙ্গে শিক্ষিকা নারগিসের আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮.জুলাই.২০২৬/সন্ধা ৭.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit