বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম

মাকে মৃত দেখিয়ে ওয়ারিশানদের বঞ্চিত করে ব্যাপক প্রতারনা।

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

বিশেষ প্রতিনিধি শান্তা ইসলাম নেত্রকোনা সদর উপজেলার ৩ নম্বর ঠাকুরাকোনা ইউনিয়নের বাড়ইডহর গ্রামে রাহুত বাড়ীতে উত্তোরাধীকারদের মধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে উক্ত অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা যায় যে,ছেলে অসীম রাহুত কর্তৃক জীবিত মাকে মৃত দেখিয়ে ও একাধিক বৈধ ওয়ারিশানের তথ্য গোপন করে খারিজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে। ওই খারিজের ভিত্তিতে পারিবারিক ৪২ শতাংশের একটি পুকুর বিক্রি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় খারিজ বাতিল চেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোনা সদর বরাবর আবেদন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, মৃত অনিল রাউতের ছেলে অসীম রাউত ওয়ারিশান সনদ গ্রহণের সময় জীবিত মা গীতা রাউতকে মৃত দেখান। একই সঙ্গে ভাই অঞ্জন রাউত, ভাতিজি অন্তরা রাউত ও ভাবী মিশু রাউতের নামও ওয়ারিশ সনদে অন্তর্ভুক্ত করা হয়নি ।

পরবর্তীতে ওই সনদের ভিত্তিতে খারিজ সম্পন্ন করে তাতিয়ে মৌজার বি.আর.এস. খতিয়ান নং–১৮০৮, দাগ নং–১৫৯৫-এর ৪২ শতাংশ আয়তনের পারিবারিক পুকুর বিক্রি করা হয়। ভুক্তভোগীদের দাবি, তথ্য গোপনের কারণে প্রকৃত উত্তরাধিকারীরা তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ওয়ারিশান সনদের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিতর্কিত খারিজ বাতিল এবং সকল বৈধ ওয়ারিশানদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit