বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সদর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লিমন ইসলাম।

ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, প্রধান বক্তা উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, রকিবুল ইসলাম বাবু, রবিউল আলম ভুট্টু, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুবনেতা লাবু ইসলাম, মাহাবুর রহমান মিলন।

অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বিগত আ’লীগ সরকারের বিভিন্ন দিক সমালোচনা করে বলেন, আ’লীগ সরকারের আমলে বিএনপির ৪০ জন নেতাকর্মী হত্যা এবং ২০০ এর বেশি নেতাকর্মীকে গুম করেছে। আ’লীগ এখনো সুযোগ পেলে হত্যাকান্ড করছে।

বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অতি দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit