মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

শার্শায় কৃষককে ধরে নিয়ে জবাই করার ভয় দেখিয়ে ৮ লক্ষ টাকা চাঁদা দাবী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় রফিকুল ইসলাম সুজা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিয়োগ উঠেছে। দীর্ঘদিন বিএনপি থেকে বহিষ্কৃত ও আওয়ামীলীগে যোগদানকারী এই নেতা গত ৫ আগষ্ঠ বৈষ্যম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগের পতনের পর আবারো নিজেকে বিএনপি পরিচয় দিয়ে নানান অপকর্মের সাথে থেকে বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন করছে বলে জানাগেছে।

সূত্রে জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর শুক্রুবার ভোরে শার্শার কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজার নির্দেশে তার ছেলে সুমন হোসেন(৩৫), মনোয়ার হোসেন মেনোর ছেলে সাদ্দাম হোসেন (৩৬) সিদ্দিক আলীর ছেলে শাহীন হোসেন (৪৫) , সোনার ছেলে তোতা মিয়া (৪২) ও রবি মোলালার ছেলে আলমগীর হোসেন আলম (৪০) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একই গ্রামের কৃষক আজগর আলী (৫০)কে তার বাড়ি থেকে ধরে নিয়ে খাষখালী গ্রামের নির্জনে হাজরা তলা শ্বশান ঘাটে নিয়ে যায়। সেখানে নিয়ে আজগর আলীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে প্রস্তুতি নেয়।

এ সময় আজগর আলীকে জীবনের বিনিময়ে ২৪ ঘন্টার মধ্যে ৮ লক্ষ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে বলে শিকার করায়। এর পর দূর্বৃত্তরা আজগরকে তার বাড়িতে রেখে যায়। এরপর শুক্রুবার রাতেই রাতেই জীবরেন ভয়ে আজগর আলী তার স্ত্রী, কন্যাকে ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে আজগর আলীর পরিবার ও স্বজনেরা দূর্বৃত্তদের ভয়ে কিছু বলতে সাহস পাইনি। সূত্রে আরও জানাগেছে, শনিবার বিকালে দূর্বৃত্তরা একই সাথে আজগর আলীর বাড়িতে চাঁদার ৮ লক্ষ টাকা আনতে যেয়ে দেখে আজগর বাড়িতে নেই ।

এমন খবরে তার আজগরের স্ত্রীকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে টাকা দিতে বলে। তারা বলেন আজগর রাতের মধ্যে বাড়ি এসে ৮ লক্ষ টাকা না দিয়ে তার পরিনাম ভালো হবে না। এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম সুজার ব্যবহারিত মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে কন্দবপুর গ্রামের ও বাসাবাড়ি বাজারের একাধিক ব্যাক্তি বলেন রফিকুল ইসলাম সুজা আওয়ামীলীগগে যোগ দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

এখন আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পর আবারো নিজেকে বিএনপি বলে বিভিন্ন অপকর্ম শুরু করেছে। সাধারন বিএনপি এর পরিত্রান চাই বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামান বলেন, শার্শায় কোন চাঁদাবাজের স্থান নেই। যদি কেউ কোন দলের বা ব্যাক্তির নামে চাঁদাবাজি, সন্ত্রাসী করে এমন অভিযোগ পেলে অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit