বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

ভোলাহাটে নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আলি হায়দার রুমান ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

আলি হায়দার রুমান ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। শনিবার বেলা ১১ টায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।


এ সময় কর্মরত নার্সরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করেছেন। এ অবস্থায় তাঁর মতো কুরুচিপূর্ণ মানুষ নার্সদের অভিভাবকের পদে থাকা উচিৎ নয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন।

একই সঙ্গে তাদের পেশাকে অপমান করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit