বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ভারতে অর্ণবের স্ত্রীকে খুনের হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের পরিচয়ে এই সংগীতশিল্পীর কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাতপরিচয়ে কিছু ব্যক্তি ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন। সেই সাইবার অপরাধীরা সুনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করেছে। সুনিধির অভিযোগ, এর আগে বুধবার সুনিধির বাড়ির আশেপাশে কিছু অপরিচিত মানুষদের ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানার শরণাপন্ন হয়েছেন এই সংগীতশিল্পী।

সুনিধি জানান, বুধবার তার কাছে ফোন আসে। বলা হয়, সুনিধি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত। এমনকি তার নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর পরেই সুনিধিকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কথোপকথন এই ভাবে শুরু হলেও পরে সুনিধিকে ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকেন অপরাধীরা। খুনের হুমকি পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন সুনিধি।

গায়িকা বলেন, ‘ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক লেনদেনের মামলায় আমি নাকি ধরা পড়েছি! খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। এও বলেছে, আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা।’

সুনিধি আরও বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়ত হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। তবে এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’

সুনিধি নায়েক রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত। শান্তিনিকেতনে তার নিজ বাড়ি। মাঝে মাঝেই বেড়াতে যান সেখানে। 

এদিকে সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় অর্ণবের। সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। সেই পরিচয় থেকে প্রেম ও ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit