বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

লঙ্কানদের বিপক্ষে বিশাল জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার কলম্বোর পি সারা ওভালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৯ রানের মাথায় টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। অবশ্য দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটিতে শক্ত ভিত গড়েন সাথি রানি ও সুবহানা মুস্তারি।

অবশ্য দু’জনই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন সাথি ও সুবহানা মুস্তারির ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৯ রান। নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা। 

১৬৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা এ দলের ইনিংস। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। 

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাবেয়া খান ২ দশমিক ৪ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট নেন। এ ছাড়া দু’টি করে উইকেট তুলে নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন। 

আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit