বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

স্পেন যাওয়ার চেষ্টা, সমুদ্রে ডুবে ২৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক আরোহী ছিলেন এবং যাত্রা শুরুর পর কয়েক কিলোমিটার যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠের মাছ ধরার এই নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং যাত্রা শুরুর পর মাত্র ৪ কিলোমিটার (২.৫ মাইল) যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়।
বিবিসি বলছে, নৌকায় আরোহী হিসেবে যারা ছিলেন তাদের বিপর্যস্ত আত্মীয় এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন এবং উদ্বেগের সাথে তাদের প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধানের চেষ্টা চলছে।

ডুবে যাওয়া এই নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এমবোর থেকে রওনা হয়েছিল। মূলত পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit