বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View
মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের নওযোয়ান মাঠে মঙ্গলবার দুপুর ১২টায়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে নওগাঁ জেলা সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও  নওগাঁ  নার্সারি মালিক সমিতির সভাপতি  মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন । এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনরা উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানান- মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের চারার দিয়ে সাজানো হয়েছে। ফুল গাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছের চারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপনের পরামর্শ প্রদান হয়।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit