বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশের কাছে হারের ক্ষত ভুলতে পাকিস্তানের নতুন উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে দুটি ঘটনায় পাকিস্তান ক্রিকেটের পায়ের তলার মাটি সরে গেছে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, এরপর বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই। এই দুই ঘটনার পর অস্তিত্ব সংকটে পড়েছে পাকিস্তান ক্রিকেট। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তেমনই এক নতুন উদ্যোগের নাম ‘কানেকশন ক্যাম্প’।

পাকিস্তান ক্রিকেটের ‘গৌরব ও উৎকর্ষ’ পুনরুদ্ধারের লক্ষ্যে পিসিবির এই আয়োজন। জানা গেছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মস্তিষ্কপ্রসূত ‘কানেকশন ক্যাম্প’। এই ক্যাম্পের প্রথম সভায় আগামী ২৩ সেপ্টেম্বর দুই সংস্করণের কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কার্স্টেনের সঙ্গে থাকবেন পিসিবি প্রধান নিজেও। এছাড়াও দুই সংস্করণের অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পাশাপাশি থাকবেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনেকে।

পাকিস্তানের ক্রিকেট খেলার ধরন বা অ্যাপ্রোচ আমূল পাল্টে দেওয়ার প্রত্যয় নিয়েই কানেকশন ক্যাম্পের ভাবনার পত্তন। বিভিন্ন সংস্করণে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকে পাকিস্তান, সেটিকে বদলে নতুন ঘরানার ক্রিকেট রপ্ত করা ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তৃণমূল পর্যন্ত সেই একই ঘরানা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা এই ক্যাম্পের মাধ্যমে বাস্তবায়ন করতে চায় পিসিবি।

এক্ষেত্রে ২০১৫ বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেটিকে আদর্শ হিসেবে ধরেই মূলত পিসিবির এই উদ্যোগ। তবে ইংল্যান্ডের মতো প্রতিভাবান ক্রিকেটারের প্রাচুর্য নেই পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারের কমতির কথা। তাই ইংল্যান্ডকে আদর্শ মেনে এগোলেও তাদের মতো পরিবর্তন আশা করা কতটা বাস্তবসম্মত, সে প্রশ্ন থেকেই যায়।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit