বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারত সিরিজ নিয়ে যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত দাপট দেখিয়েছে টাইগাররা। প্রকৃত টেস্ট মেজাজে খেলে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। পিন্ডিতে সবশেষ টেস্ট শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। এর ১৬ দিন পর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘ভারত অনেক ভালো দল’, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’। 

উত্তরে লিটন বলেছেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

লিটন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’ পরে একই প্রসঙ্গে আরেক প্রশ্নে ব্যাপারে সংবাদমাধ্যমেরও সাহায্য চাইলেন বাংলাদেশ ব্যাটার, ‘সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit