শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

তুমি ভুল পেশায় এসেছ, এষাকে কেন বলেছিলেন হেমা মালিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী এষা দেওল। সিনেমায় অভিনয় নিয়ে নেটিজেনদের সমালোচনায় ভেঙে পড়েছিলেন তিনি। ১৮ বছরে তার প্রথম ছবি। তিনি বলেন, আমার তখন সবে প্রথম ছবি। মা ২০০ ছবিতে অভিনয় করে ফেলেছেন। মায়ের অভিনয়ের সঙ্গে আমার তুলনা কীভাবে হয়—মাকে এমন প্রশ্ন করতেই হেমা মালিনী বলেন, তুমি আমার মেয়ে, তুলনা তো হবেই।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই অভিনেত্রী মা হেমা মালিনীর সঙ্গে তুলনার মুখে পড়তে হয়েছে এষা দেওলকে। অথচ ১৮ বছর বয়সে তার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই এ ধরনের সমালোচনা শুনে ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, আমার তখন সবে প্রথম ছবি। মা ২০০ ছবিতে অভিনয় করে ফেলেছেন। মায়ের অভিনয়ের সঙ্গে আমার তুলনা কীভাবে সম্ভব?

অভিনেত্রীর স্ফীত গাল নিয়েও বিস্তর লেখালেখি হয় সেই সময়। তার মুখমণ্ডল নাকি নায়িকাসুলভ নয়। যদিও পর্দায় নিজেকে দেখে অভিনেত্রীর মনে হয়েছিলেন, চরিত্রের সঙ্গে মানানসই লাগছে তাকে। হেমা মালিনী মেয়েকে বলেছিলেন, তুমি ভুল পেশায় এসেছ, কেন?

সেই সময় পুরো বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলেন এষা। মাকে জানান, তাকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, তাতে রীতিমতো ভেঙে পড়ছেন তিনি। এষা বলেন, মাকে বলেছিলাম— আমাকে নিয়ে যে ধরনের প্রতিবেদন লেখা হচ্ছে, তাতে আমি খুবই বিপর্যস্ত। কীভাবে সামলাব বুঝতে পারছি না। 

মেয়ের কথা শুনে হেমা মালিনী প্রশ্ন করেছিলেন—তুমি এখানে কেন? মায়ের প্রশ্নের জবাবে এষা বলেছিলেন— ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে আমার। এর পর হেমা বলেন, তা হলে নিজের লক্ষ্যে স্থির থাক। এটা তোমার পেশার অংশ মাত্র। তুমি আমার মেয়ে, তুলনা তো হবেই। কিন্তু তুমি যদি এতে প্রভাবিত হয়ে পড়, তা হলে তুমি ভুল পেশা বেছে নিয়েছ। তিনি আরও যোগ করেন, যদি মনে হয় সামলাতে পারবে, তা হলেই এগিয়ে যাও এ পেশায়। এষা দেওল এই কথা স্মরণ করে জানান, মায়ের পরামর্শই তার জীবনের পথপ্রদর্শক।

 

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit