সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিয়াটলে মিশরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ইরান অধিনায়ক মেহদি তারেমি। তিনি দাবি করেছেন, বিশ্বকাপের আয়োজকরা চায় ইরান টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক।

ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে শুরু থেকেই কঠিন সময় পার করছে ইরান দল। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের বিশ্বকাপ দলের প্রায় এক ডজন সদস্য আমেরিকায় ভিসা পাননি। দলকে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিতে বাধ্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারেমি বলেন, ‘শুরু থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করে আসছি। এটা একটা বিপর্যয়ের বিশ্বকাপ। বিপর্যয়।’তিনি আরও বলেন, ‘পেশাদার প্রতিযোগিতায় পেশাদার খেলোয়াড় হিসেবে এটা ঠিক নয়, এটা ন্যায্য নয়। ফিফার কাছে যদি এটা ন্যায্য মনে হয়, ভালো কথা। কিন্তু এটা ন্যায্য নয়। কে আমাদের সাহায্য করতে চায়? কেউ না। কেউ সাহায্য করেনি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি লক্ষ্য করে তারেমি বলেন, ‘ইনফান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। কিন্তু আসলে ফিফা কিছুই করেনি।’

আয়োজকরা ইরানের বিদায় চায় কি না, এই প্রশ্নের জবাবে তারেমি বলেন, ‘এখানে আমাদের সবকিছুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। মানুষ চায় কি না জানি না, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় হ্যাঁ, তারা এরকমই।’উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরেও তারেমি এই বিশ্বকাপকে ‘বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছিলেন।

শুক্রবার মিশরের বিপক্ষে ম্যাচের আগে সেই কথাই আবার বললেন তিনি। ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে ইরান, তবে সেটা নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুন ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit