মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বন্যার্তদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ অব্যাহত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ২৩ আগস্ট থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কুমিল্লা, নোয়াখালী,ফেনী সহ বন্যাকবলিত বিভিন্ন জেলায়  খাবার বিতরণ অব্যাহত রয়েছে । দলীয় নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ত্রাণ  বিতরণ  কর্মসূচি চলমান আছে।

লাগাতার ত্রাণ  বিতরণের অংশ হিসেবে গতকাল বুধবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে বন্যা কবলিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাপ্পী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের কর্মী মুজিবর রহমান মাইকন ও শামসুল হক আনান, মুজিব হল ছাত্রদলের সিহাব হোসেন শাহেদ, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: উজ্জ্বল গাজী সহ ছাত্রদল নেতাকর্মীরা। 

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, মরিচসহ রান্নার যাবতীয় সামগ্রী। এছাড়াও রয়েছে শুকনো খাবার, ও নিত্য প্রয়োজনীয় রসদ। এর আগে  ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম গত ২৪ আগস্ট  কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, রিয়াদ রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ আরিফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমসহ ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী।

আজ  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ত্রাণ  বিতরণে অংশ নেয়া অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাপ্পী বলেন, “ছাত্রদল সবসময় গণমানুষের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ছাত্রদল বিবেকের তাড়নায় ও ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা করেছেন। তারই অংশ হিসেবে  সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে শামিল হয়েছি। আশা করি এতে তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit