সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নীলফামারীতে শেখ হাসিনাসহ ১২৫ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরসহ ১২৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে।  

স্বেচ্ছাসেবক দল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলি আদালত-১ এ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।  আসামিদের মধ্যে আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।  

মামলায় অজ্ঞাত আরও অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা জানান, গত চার আগস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাদ্দাম হোসেনের অনলাইন নির্দেশনায় নীলফামারী জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালান স্থানীয় নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit