রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

পাবনায় শহীদ জাহিদ ও নিলয় স্মরণে পত্রিকা কর্ণারের উদ্বোধন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : ‌পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জাহিদ হোসেন ও মাহবুব হোসেন নিলয়ের স্মরণে পাবনা নিউমার্কেট তিন নাম্বার গেট এর পাশে শহীদ জাহিদ ও নিলয় পত্রিকা কর্নারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রায়হান নয়নের উদ্যোগে এবং দৈনিক দিনকালের সহযোগিতায় ফিতা কেটে উদ্বোধন করেন শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ অশ্রুভরা কন্ঠে তার সন্তানের এবং অন্যান্য সকল শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক মো. আসাদুজ্জামান খান, সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, মনজুরুল ইসলাম প্রমূখ।

বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করো দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দৈনিক সালাম বাংলাদেশের নির্বাহী সম্পাদক আর কে আকাশ, মো. ইজ্জত আলী, আব্দুল ওহাব, আখতারুজ্জামান ঝন্টু, সানাউল্লাহ সানা, যুবদল নেতা ইব্রাহিম বিশ্বাস, আশরাফুর রহমান বাঁধন, আরিফ হোসেন লনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit