সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না : জ্বালানি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না। এখন থেকে সবার জন্য প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে জ্বালানি উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, সামিটের এফএসআরইউ গত তিন মাস যাবত থাকায় গ্যাস সরবরাহে বিঘœ ঘটছে। আগামী ১৫ তারিখ থেকে এটি চালুর চেষ্টা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের আইন বাতিল করা হয়েছে। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ দেয়া হয়, সেটা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit