সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন, পাকিস্তানের কিংবদন্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছরে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে বাংলাদেশ। মুশফিক-লিটন-মিরাজদের দারুণ পারফম্যান্সে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের প্রশংসা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ঐতিহাসিক এই সিরিজ জয়ে গোছানো পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে কৃতিত্ব দিতেই হবে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। এছাড়া দারুণ পারফরম্যান্স করেছেন সাদমান ইসলাম অনিক (৯৩ রান), মেহেদি হাসান মিরাজ (৭৭ রান ও ৫ উইকেট), লিটন দাস (৫৬ রান), মুমিনুল হক সৌরভ (৫০ রান) সাকিব আল হাসান (৪ উইকেট)।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের ১৬৫ রানের অনবদ্য জুটিতে ২৬২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। লিটন করেন ১৩৮ রান, মিরাজ ফেরেন ৭৮ রানে। এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। দুই টেস্টে ১০ উইকেট আর ১৫৫ রান করে সিরিজ সেরা হন মেহেদি হাসান মিরাজ। সিরিজ সেরা হিসেবে পান ৫ লাখ পাকিস্তানি রুপি। সেই অর্থ সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দেন মিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit