বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

তুরস্কে গ্রেফতার মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়োন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি তুরস্কে গ্রেফতার হয়েছেন। গত ৩০ আগস্ট তাকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করে তুর্কি পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল পুলিশ গত ৩০ আগস্ট একটি অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রেক্সহেপিকে আটক করে। এরপর আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেক্সহেপি।  

গত ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকেই তার ওপর নজর রাখছিল তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি।

তদন্তে জানা গেছে, রেক্সহেপি মোসাদের জন্য আর্থিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তুরস্কের ফিল্ড এজেন্টদের কাছে বেশ কয়েকবার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করেছেন। এছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছেন তিনি।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ইসরায়েল কোনও মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit