শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরাজের পাঁচ উইকেটের পর দিন বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগের দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলেও প্রথম সেশনটা কেটেছিল হতাশায়।এরপর মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট ও শেষ বিকেলে ব্যাটিংয়ে নামায় দিনটি বাংলাদেশেরই হয়েছে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। পরে ব্যাটিংয়ে নেমে বাকি সময়ে কোনো উইকেট না হারিয়ে ১০ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশকে ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৬ বলে কোনো রান করার আগেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তিনি। এমন সাফল্যের পর কিছুক্ষণ চাপ ধরে রাখলেও উইকেট পায়নি বাংলাদেশ। প্রথম সেশনের বাকি সময়টুকু কাটিয়ে দেন সায়েম আইয়ুব ও শান মাসুদ। দুজনের জুটিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকরা।  

বিরতি থেকে ফেরার তৃতীয় ওভারে জুটি ভাঙতে পারে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার সঙ্গী আইয়ুবকেও ফেরান মিরাজই। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ১১০ বলে ৫৮ রান করা আইয়ুব। সেশনে বাংলাদেশকে তৃতীয় উইকেটটি এনে দেন তাসকিন আহমেদ। ২৮ বলে ১৬ রান করা এই ব্যাটার তাসকিনের বল স্কয়ার অঞ্চল দিয়ে খেলতে যান। কিন্তু বল চলে যায় স্টাম্পে। চাপে থাকা পাকিস্তানকে আরও বিপদে ফেলেন সাকিব আল হাসান।  

৭৭ বলে ৩১ রান করা বাবর আজম তার বলে হয়ে যান এলবিডব্লিউ। দুই বল পরই আরও একটি উইকেট পেতে পারতেন সাকিব। কিন্তু এবার শর্ট লেগে দাঁড়িয়ে আগা সালমানের ক্যাচ ছেড়ে দেন জাকির হাসান। সালমানকে নিয়ে সেশনের বাকি সময়টুকু পার করে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বিরতি থেকে ফেরার পর নিজেদের শেষ রিভিউটিও হারিয়ে ফেলে বাংলাদেশ। নাহিদ রানার বলে আইয়ুবের ক্যাচ হওয়ার ভুল রিভিউ নেয় তারা। এর কিছুক্ষণ পরই অবশ্য উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। নাহিদের লাফিয়ে উঠা বল রিজওয়ানের ব্যাট ছুঁয়ে ক্যাচ যায় স্লিপে।

সালমান আলি আগা ও খুররাম শেহজাদের ২৪ রানের জুটি ভাঙেন মিরাজ। তার বল তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন খুররম। এটি ছিল মিরাজের তৃতীয় উইকেট। পরে মোহাম্মদ আলি ও আবরার আহমেদকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন তিনি। যা তার ক্যারিয়ারের ১০ম ফাইফার।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit