শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বন্যায় মৃত-ক্ষতিগ্রস্তদের জন্য দক্ষিণ আফ্রিকায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : চলমান বন্যায় বিপর্যস্ত ফেনী-নোয়াখালী-কুমিল্লাসহ ১২ জেলায় বন্যায় মারা যাওয়া ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া মাহফিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় জোহানেসবার্গের ফোর্ডসবার্গে স্ট্যাটাস রেস্টুরেন্টে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্স এ দোয়া মাহফিলের আয়োজন করেছে।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারি শরীফ উদ্দিনের পরিচালনায় এবং ফোরামের সদস্য আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. মোশাররফ হোসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা গিয়াস উদ্দিন, ফোরামের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. শাহাদাত হোসেন, মুসলিম সোসাইটির সেক্রেটারি মুফতি খলিলুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল।

আরও উপস্থিত ছিলেন- ঘাউটেং প্রভিন্সের অর্থ সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক আব্দুর রাকিব, যুব ও ক্রীড়া সম্পাদক শাহেদ মাহমুদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, ইমাম হোসেন সোহেল, রবিউল হোসেন টিপু, হাসিবুর রহমান প্রমুখ। 

শাপলা টিভির সিও নোমান মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতারা এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিশেষে বন্যায় মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit