সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

বেগম জিয়ার মৃত্যু: মালদ্বীপে শোক বইয়ে স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ হাইকমিশনারসহ ইতোমধ্যে তিনটি দেশের কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর কূটনীতিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম, শ্রীলঙ্কান হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান।

 

ছবি: সময় সংবাদ

 

বাংলাদেশ হাইকমিশন সময় সংবাদকে জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর চ্যান্সারি ভবনে এ শোক বই খোলার পর থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা হাইকমিশনে এসে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করেন। শোক বইতে স্বাক্ষরের সময় কূটনীতিকরা নিজ নিজ দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন। 

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শোকবই উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ হাইকমিশনে। এদিকে, বেগম খালেদা জিয়ার সম্মানে দেশের রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুসহ দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit