মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

টরন্টোতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ‘নোনা পানি’ চলচ্চিত্র প্রদর্শিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বাংলা কাহিনী চলচ্চিত্র ‘নোনা পানি’ প্রদর্শিত হয়। ‘নোনা পানি’ চলচ্চিত্র প্রদর্শনীর শুরুতে বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সৈয়াদা নিগার বানুর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন এলাকার সাধারণ মানুষের জীবন শৈল্পিকভাবে চিত্রিত হয়েছে। 

জলবায়ু পরিবর্তন কিভাবে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে তা চমৎকারভাবে এই চলচ্চিত্রে উঠে এসেছে। চলচ্চিত্রটির নির্মাণ শৈলী ও বিভিন্ন চরিত্রের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু জাবা, কাজি রাকিবুল আলম রিপন, জয়িতা মহালনবিশ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। 

চলচ্চিত্রটির প্রদর্শনীর পর টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক গৌতম শিকদারের সঞ্চালনায় চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করেন, লেখক শেখ শাহনওয়াজ, টরন্টো বাংলা বইমেলার আহ্বায়ক সাদী আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন, মিজ লিটা, টরন্টো ফিল্ম ফোরামের ফিল্ম স্ক্রীনিং সম্পাদক রেজিনা রহমান ও টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। 

উল্লেখ্য, চলচ্চিত্রটি ২০২৩ সালে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূয়সী প্রশংসা লাভ করে এবং সেই বছরেই শ্রীলংকার জাফনা চলচ্চিত্র উৎসবে এটি পুরস্কৃত হয়।    

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit