বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : মোহাম্মদ আবদুল কাদের

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির শাহ আলম উচ্চ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রাব্বি হোসেনের বিরুদ্ধে চারজন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে লুকিয়ে রাখা এবং একটি ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মানবপাচার এবং অভিবাসী চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোনো ব্যক্তি, সিন্ডিকেট, নিয়োগকর্তা বা মালিক যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে বা তাদের সাথে যোগসাজশ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
জনসাধারণকে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের সাহায্য না করার এবং অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের এনফোর্সমেন্ট অপারেশন বা প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit