বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

ডাকযোগে ভোটদানের জন্য নিবন্ধনের আহ্বান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ :  বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটদানের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দীন।

কানাডার অটোয়ায় মঙ্গলবার স্থানীয় সময় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভূমিকা ও দায়িত্বের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

দিনের শুরুতে অটোয়ায় বাংলাদেশ হাউজে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. জসীম উদ্দীন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে হাইকমিশনের অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটির সদস্য, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit