মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

ডোমার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে যুগ অবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ডোমার উপজেলা পূজা সমন্বয় কমিটির আয়োজিত সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ডোমার সাহা পাড়ায় কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ হতে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রা শেষে ডোমার নাট্য সমিতি হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পূজা সমন্বয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য রামনিবাস আগরওয়ার সভাপতিত্বে তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, পৌর বিএপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ধর্মীয় নেতা মন্টু কুন্ডুর, শেখর চন্দ্র সাহা, অমিত দাস নয়ন, কমিটির প্রধান সমন্বয়ক উজ্জল কাঞ্জিলাল, যুগ্ন সমন্বয়ক প্রদীপ শর্মা প্রমূখ বক্তব্য রাখেন।দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit