রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দুর্গাপুরে নদী থেকে বালু উত্তোলন,কারাগারে – ১৬

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে রাতের আঁধারে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে সোমেশ^রী বালু মহালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় বালু চুরির কাজে জড়িত ১৬জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের বোরহান উদ্দিন (১৮), মো. আলম হোসেন (২২), মো. আবু হানিফ (১৮), মো. হাবিলুল মিয়া (২০), মো. শরিফুল ইসলাম (১৮), উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মো. আল মামুন (২০), মো. মাসুম (২৬), একই ইউনিয়নের ইশ^রখোলা গ্রামের মো. আনাস মিয়া (৩২), মো. সাকিব হোসেন (১৮), মো. শহীদুল ইসলাম (২১), মো. হারুন রশীদ (৩৫), মো. রাসেল (২৯), মো. বাদশা মিয়া (৩৭), মো. হোসেন আলী (৪৪), একই ইউনিয়নের দক্ষিন শংকরপুর গ্রামের মো. শামীম (২৯) ও মো. আনারুল বিশ্বাস (২৬)। সেইসাথে ট্রলার থেকে ১১শত ফুট বালু জব্দ করা হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান, গভীররাতে ট্রলারের মাধ্যমে সোমেশ^রী নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৬ জনের প্রত্যেককে পনের দিনের কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit