বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। জুনিয়র দরিভালের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ব্রাজিলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গেও তুলনা করছেন। অনেকে আবার তার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভোর সঙ্গে চুক্তি করেছে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি।

এস্তেভোর মতোই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি জায়গা পাননি দলে।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে একুয়েডরের মুখোমুখি হবে তারা। চার দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit